অনলাইন ডেস্ক
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ৩৪৩ বার পঠিত
৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ২ টাকা ০৯ পয়সা।
৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) মূল্য হয়েছে ৩০ টাকা ৬৩ পয়সা। আগের বছর এই সময় এনএভিপিএস ছিল ২৯ টাকা ৭১ পয়সা।
৩০ জুন ২০২৪ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। আগের বছর এই সময় ক্যাশ ফ্লোল ছিল ৬ টাকা ৫২ পয়সা।
কোম্পানিটির ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।
Posted ০১:৩৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন