|

Advertisement
×

পদত্যাগ করেছেন প্রাইম ব্যাংকের এমডি রাহেল আহমেদ

বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৪৯ বার পঠিত

পদত্যাগ করেছেন প্রাইম ব্যাংকের এমডি রাহেল আহমেদ

পদত্যাগ করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ । গত সোমবার (৭ ডিসেম্বর) তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাহেল আহমেদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার কয়েকদিন আগেই তিনি পদত্যাগ করলেন।
গণমাধ্যমকে রাহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আরও ভালো সুযোগ গ্রহণ করার জন্য আমি পদত্যাগ করেছি।
জানা গেছে, রাহেল আহমেদ ২০১৭ সালের ১৪ ডিসেম্বর তিন বছরের জন্য প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান। সে হিসেবে ১৩ ডিসেম্বর তার এমডি মেয়াদের শেষ দিন। এমডি নিয়োগ হওয়ার আগে রাহেল আহমেদ প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্টরা বলছেন, এমডি পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার সম্ভাবনা না থাকায় মেয়াদ শেষ হওয়ার আগেই রাহেল আহমেদ পদত্যাগ করলেন।

Facebook Comments Box

Posted ০৪:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com