Ad
x

পদ্মা লাইফের বোর্ডসভা ২৭ মার্চ

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১   প্রিন্ট   ৬৪৭ বার পঠিত

পদ্মা লাইফের বোর্ডসভা ২৭ মার্চ

আগামী ২৭ মার্চ দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য গত ৩ বছর কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

বীমা খাতের ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৩৮ কোটি ৮৮ লাখ টাকা।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই, ২০২০-সেপ্টেম্বর,২০২০) ৪ কোটি ৬৭ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আগের বছর একই সময় কমেছিল ৬ কোটি ১০ লাখ টাকা।
এদিকে ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর,২০) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৫ কোটি ৮৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ১০ লাখ টাকা।
আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছিল ৪২ কোটি ২৩ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ৩ কোটি ১৬ লাখ টাকা।

কোম্পানিটির ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে ৩৪.৭৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৪.৬৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫০.৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com