রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান জানুয়ারি মাসেই বসছে

বুধবার, ০২ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০৮৮ বার পঠিত

পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান জানুয়ারি মাসেই বসছে

ভোটের পর নতুন উদ্যোমে পদ্মা সেতুর এগিয়ে চলা শুরু হচ্ছে। জানুয়ারির মাসের ১৫ তারিখের মধ্যে বসছে সেতুর ৬ষ্ঠ স্প্যান। ফলে দৃশ্যমান হবে ৯০০ মিটার সেতু।

প্রকৌশলীরা বলছেন, প্রতিমাসে কমপক্ষে একটি করে স্প্যান বসানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে কাজ। এছাড়া সেতুর স্প্যানে রেল স্ল্যাবের পর এই মাস থেকে শুরু হবে রোড স্ল্যাব বসানোর কাজও।

ভোটের আগে সেপ্টেম্বরে বসানো হয় জাজিরা প্রান্তের ৬টি পিলারে সেতুর ৫টি স্প্যান। এরপর নদীজুড়ে শেষ হয়েছে আরও ৯টি পিলারের কাজ। আগামী জুন মাসের মধ্যে পুরো শেষ করার লক্ষ্য নিয়ে এর মধ্যে অর্ধেকের বেশি কাজ হয়েছে আরও ১৪টি পিলারের। এত সব কর্মযজ্ঞ সত্ত্বেও মূল সেতুতে যোগ করা হয়নি নতুন কোনো স্প্যান।

কারণ, নতুন স্প্যান বসাতে হবে প্রথম ৫টির সঙ্গেই। তাই আগের ৩৭ নম্বর পিলারের পাশেই তৈরি করা হয়েছে ৩৬ নম্বর পিলারটি। ধূসর রং করা শেষে মাওয়া ইয়ার্ডের বাইরে এনে অপেক্ষমান ৬ষ্ঠ স্প্যানটিও।

প্রায় ৫ কিলোমিটার দূরের জাজিরা প্রান্তে এ স্প্যানটি নিয়ে যেতে প্রস্তুত ৩৬শ মেট্র্রিকটন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন। সব মিলে অপেক্ষা এখন ৬ষ্ঠ স্প্যান বসানোর।

পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, পিআর প্রস্তুত, স্প্যানও প্রস্তুত। কিন্তু আমরা ট্রান্সপোর্ট করতে পারছি না। এটার জন্য একটু সময় লাগছে।

তবে তিনি বলেন, আশা করছি, জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ৬ষ্ঠ স্প্যান বসবে। এরপর কনটিনিয়াসলি কাজ চলবে।

Facebook Comments Box
×

Posted ১২:৩১ অপরাহ্ণ | বুধবার, ০২ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com