|

Advertisement
×

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা চলছে

বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২   প্রিন্ট   ৩৪৪ বার পঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা চলছে

ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারে চলছে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন।

সভায় প্রধান অতিথি হিসেবে আছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রয়েছন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ।

তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের প্রথম দিন আজ বৃহস্পতিবার দুপুরে শুরু হয়েছে জনপ্রিয় বীমা, ইসলামি ডিপিএস, আল বারাকাহ আইডিপিএস প্রকল্পের ব্যবসা পর্যালোচনা সভা। চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত।

কক্সবাজারের হোটেল সী প্যালেসে আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

তিন দিনের এই সম্মেলনে কয়েকটি পর্বে বিশেষ উন্নয়ন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্যাহ হারুন পাশা, আইডিআরএ’র নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

Facebook Comments Box

Posted ০৫:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com