বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পপুলার লাইফের ২৫ বছর পূর্তি উৎসব আজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৩০৬ বার পঠিত

পপুলার লাইফের ২৫ বছর পূর্তি উৎসব আজ

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।

এ উপলক্ষে পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী বলেন, “২৫ বছরের পথচলায় গ্রাহকদের আস্থা ও ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের সহযোগিতা ও আমাদের কর্মীদের নিরলস প্রচেষ্টায় আজকের এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা উন্নত ও আধুনিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
“পপুলার লাইফ গত দুই যুগের বেশি সময় ধরে কোটি মানুষের কাছে সুরক্ষার বার্তা পৌঁছে দিয়েছে। দাবি নিষ্পত্তি, গ্রাহক সেবা এবং ডিজিটাল সেবা বিস্তারে প্রতিষ্ঠানটি একটি মানদণ্ড তৈরি করেছে। ভবিষ্যতেও ডিজিটাল বীমা সেবা, দ্রুত দাবি নিষ্পত্তি এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া হবে।”

২০০০ সালের ২৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠার পর থেকেই উদ্ভাবনী ও কল্যাণমুখী জীবন বীমা পণ্য চালু এবং সফল বাস্তবায়নের মাধ্যমে কোম্পানিটি বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। বিশেষ করে দেশের নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য ক্ষুদ্র-জীবন বীমাসহ-সঞ্চয় পণ্য চালুর মাধ্যমে সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box

Posted ০৮:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com