অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৪৬ বার পঠিত
পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্প। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৭০ লাখ এবং ৯০ লাখ সাধারণ শেয়ার ১০ টাকা মূল্যে ইস্যু করবে। কোম্পানির উদ্যোক্তা পরিচালক এবং সাধারণ শেয়ারহোল্ডাররা এই শেয়ার কিনতে পারবে। কোম্পানিটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।
কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নেওয়ার জন্য আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইজিএম আহ্বান করেছে। কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
Posted ০১:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন