নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৪ জুলাই ২০২২ প্রিন্ট ২৬৩ বার পঠিত
পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাসের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করার জন্য বিসিআইসি থেকে ১৮ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৫০০টাকা টাকার ঋণ শেয়ার মূলধনে রূপান্তর করার সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানির বোর্ড সভা এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)।
কোম্পানিটি আরও জানিয়েছে, পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের জন্য আবেদন করেছে।
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ জুলাই ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন