অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ প্রিন্ট ৪২৩ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের শেয়ার লেনদেন আগামী ১০ মার্চ শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি পরিচালনা পর্ষদ সভায় ১০ থেকে ‘জেড’ ক্যাটাগরির অধীনে কোম্পানির শেয়ারের লেনদেন পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছিল ডিএসই।
Posted ০৫:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন