মঙ্গলবার ২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৬৩৬ বার পঠিত

পুঁজিবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক

ফাইল ছবি

পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র সাইফুর রহমান এ তথ্য জানান।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সরকার মনে করে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটি গতিশীল ও শক্তিশালী পুঁজিবাজারের উপস্থিতি অপরিহার্য পুঁজিবাজার উন্নয়নের জন্য যে ধরনের সাহায্য প্রয়োজন সরকার ধারাবাহিকভাবে যাবে বিকশিত করার লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় স্বল্পমেয়াদি কিছু পদক্ষেপ অচিরেই বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওইসব পদক্ষেপের মধ্যে রয়েছে- পুঁজিবাজারে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি করা, মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কতিপয় সহজ শর্তে ঋণ সুবিধার বিষয়টি পর্যালোচন করা, আইসিবি’র বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধিকরণ, বাজারে আস্থা সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বাজারে মানসম্পন্ন আইপিও বৃদ্ধির লক্ষ্যে বহুজাতিক ও সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানিসমূহকে তালিকাভুক্তকরণের উদ্যোগ গ্রহণ করা। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়াও পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদি সমস্যা সমূহ চিহ্নিত করে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে মর্মে সভায় আলোচনা হয়।

Facebook Comments Box

Posted ০৮:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com