Ad
x

পূবালী ব্যাংকের বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ২৯২ বার পঠিত

পূবালী ব্যাংকের বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট

পূবালী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন সফলভাবে সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। যা পূবালী ব্যাংক পিএলসির সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চতুর্থ মাইলফলক লেনদেন হিসেবে বিবেচিত।

সম্প্রতি ঢাকায় অবস্থিত পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ লেনদেনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের অন্যতম শীর্ষ ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড উক্ত বন্ডের অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করে। এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ পূবালী ব্যাংক পিএলসি-এর টায়ার–টু (Tier-II) মূলধন ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করবে, যার ফলে ব্যাংকটি তার ঋণ কার্যক্রম সম্প্রসারণ, আরও বৃহত্তর গ্রাহকগোষ্ঠীকে সেবা প্রদান এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তানজীম আলমগীর, এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

Posted ০৩:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com