|

Advertisement
×

প্যারামাউন্ট টেক্সটাইল বন্ড ইস্যুতে সম্মতি

বুধবার, ১৩ মার্চ ২০২৪   প্রিন্ট   ২৩৪ বার পঠিত

প্যারামাউন্ট টেক্সটাইল বন্ড ইস্যুতে সম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণের জন্য ২৫০ কোটি টাকা মূল্যের বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়। এ বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল জিরো কুপন বন্ড।

৯ থেকে ১২ শতাংশ ডিসকাউন্টে বন্ডটি বিক্রি করা হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লক্ষ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি আর্থিক খরচ ন্যূনতমকরণ এবং ব্যবসায় সম্প্রসারণে ব্যবহার করবে।

এ বন্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে সেনা কল্যান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকছে এনডিবি ক্যাপিটাল লিমিটেড। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com