|

Advertisement
×

প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করেছে রাকাব

সোমবার, ১৮ মে ২০২০   প্রিন্ট   ৫৭২ বার পঠিত

প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করেছে রাকাব

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। সোমবার রাকাব’র স্থানীয় মুখ্য কার্যালয় প্রাঙ্গণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.কে এম সাজেদুর রহমান খান এ ঋণ বিতরণ করেন।

রাজশাহী জোনের কয়েকটি শাখা ও স্থানীয় মুখ্য কার্যালয়ের ১০ জন ঋণ গ্রহীতাকে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় বিভিন্ন খাতে মোট ৪১ লাখ ৬ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, এ প্রণোদনা প্যাকেজের আওতায় রাকাব’র বিভিন্ন শাখা ইতোমধ্যে গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৮:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com