|

Advertisement
×

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে গ্ল্যাক্সোর

শুক্রবার, ০১ মে ২০২০   প্রিন্ট   ৬৩২ বার পঠিত

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে গ্ল্যাক্সোর

প্রথম প্রান্তিকে গত বছরেরর তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটির প্রকাশিত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আলোচিত প্রান্তিকে গ্ল্যাক্সো স্মিথক্লাইনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৯৭ পয়সা। আগের প্রান্তিকে যার পরিমাণ ছিল ১১ টাকা ৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ টাকা ৯১ পয়সা। আর কন্টিনিউয়িং অপারেশন হিসেবে ইপিএস হয়েছে ১৫ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর ছিল ১৫ টাকা ৭৭ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নিট নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৭১ পয়সা। আগের বছর একই সময়ে তা ২৮ টাকা ২৯ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪৭ টাকা ১২ পয়সা। গত বছরের ৩১ মার্চে এনএভিপিএস ছিল ১১৫ টাকা ১৬ পয়সা।

ব্যংকবিমাঅর্থনীতি/এসএ/খান

Facebook Comments Box

Posted ১১:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com