নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২২ এপ্রিল ২০২০ প্রিন্ট ৪৭২ বার পঠিত
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী প্রেরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
ফোনালাপে দুই দেশের নেতা কুশল বিনিময় করেন এবং পরস্পরের দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Posted ০২:১৬ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com