Ad
x

প্রাইম ইন্স্যুরেন্সের ১ কোটি ৮২ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ৩৬৭ বার পঠিত

প্রাইম ইন্স্যুরেন্সের ১ কোটি ৮২ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

ব্যাংকার্স ব্লাংকেট বন্ড (বিবিবি) পলিসির বিপরীতে ঢাকা ব্যাংকের উত্থাপিত ১ কোটি ৮২ লাখ ৮৭ হাজার ৫৮৭ টাকার বীমা দাবি পরিশোধ করেছে প্রাইম ইন্স্যুরেন্স।

সম্প্রতি ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই দাবি পরিশোধ করা হয়।

অনুষ্ঠানে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান সুজাদুর রহমান ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক এর হাতে বীমা দাবির এই চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহা. শওকত আলী; অডিট কমিটির চেয়ারম্যান মো. আক্তার হোসেন সান্নামাত এফসিএ, এফসিএস; ক্লেইম এন্ড রি-ইন্স্যুরেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ; মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ; উপ-ব্যবস্থাপনা পরিচালক সুজিদ কুমার ভৌমিকসহ ঢাকা ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি

 

 

Facebook Comments Box

Posted ০৩:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com