শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রাইম ইসলামী লাইফের এজিএম অনুষ্ঠিত

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ২১৮ বার পঠিত

প্রাইম ইসলামী লাইফের এজিএম অনুষ্ঠিত

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সেনা গৌরব হল, এস.কে.এস টাওয়ার, ৭ ভিআইপি রোড, মহাখালীতে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতার। সভায় চেয়ারম্যান কোম্পানির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং গ্রাহকদের সর্বদা সর্বোচ্চ আধুনিক সেবা প্রদান ও শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থা জ্ঞাপনের জন্য শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বর্তমান সময়ের প্রতিকূল পরিস্থিতিতে সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভানুধ্যায়ী ও সকল স্তরের নির্বাহী কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ অংশ গ্রহন করেন। আরো উপস্থিত ছিলেন শরীয়াহ কাউন্সিলের সদস্যবৃন্দ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম ও অ্যাডভাইজার টু দি বোর্ড এ.টি.এম হামিদুল হক চৌধুরী এবং চিফ কনসালন্টে টু দি বোর্ড রহিম উদ্-দৌলা চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব আবুল হাসনাত মুহাম্মদ শামীম।

Facebook Comments Box

Posted ০৫:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com