Ad
x

প্রাইম লাইফের বার্ষিক সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর

রবিবার, ৩০ জুন ২০১৯   প্রিন্ট   ৭৫৭ বার পঠিত

প্রাইম লাইফের বার্ষিক সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ১ টাকা ২০ পয়সা করে পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তথ্য প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ সেপ্টেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর কারণে আজ (রোববার) কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ১২:৪৪ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com