শুক্রবার ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রায় ৬৬১ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষনা ছয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৭২৭ বার পঠিত

প্রায় ৬৬১ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষনা ছয় ব্যাংকের

৩১ ডিসেম্বও ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৬৬১ কোটি ৩২ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষনা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ ব্যাংক। এগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং উত্তরা ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্যাংকগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।

এসব বিষয়ে আলফা ক্যাপিটাল ম্যানেজম্যান্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুর আহামেদ বলেন, শেয়ারবাজারের মন্দাবস্থায় ৬ ব্যাংকের ৬৬১ কোটি টাকার নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ খুবই ইতিবাচক। একইসাথে তালিকাভুক্ত অন্যসব ব্যাংকগুলোও যদি এই হারে নগদ লভ্যাংশ ঘোষণা করে, তাহলে শুধুমাত্র ব্যাংক খাত থেকেই বিনিয়োগকারীরা প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকার নগদ লভ্যাংশ পাবে। যা শেয়ারবাজারের জন্য হবে খুবই ইতিবাচক।

নিম্নে ২০১৯ সালের ব্যবসায় ব্যাংকগুলোর লভ্যাংশের হার ও নগদ লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০১৯ সালের লভ্যাংশনগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা)
ইস্টার্ন ব্যাংক২৫% নগদ২০২.৯৩
ডাচ-বাংলা ব্যাংক৩০% নগদ১৫০
ব্যাংক এশিয়া১০% নগদ১১৬.৫৯
মার্কেন্টাইল ব্যাংক১১% নগদ ও ৫% বোনাস১০৩.০৯
স্ট্যান্ডার্ড ব্যাংক৫% নগদ ও ৫% বোনাস৪৭.৯০
উত্তরা ব্যাংক১০% নগদ ও ২৫% বোনাস৪০.৮১
মোট৬৬১.৩২ কোটি টাকা

 

আগের বছর এই ৬ ব্যাংকের মধ্যে মাত্র ৩টির পর্ষদ নগদ ও বোনাস উভয় লভ্যাংশ ঘোষণা করেছিল। বাকি ৩টির পর্ষদ পুরোটাই বোনাস শেয়ার ঘোষণা করেছিল।

নিম্নে ২০১৮ সালের ব্যবসায় ৬ ব্যাংকের ঘোষিত লভ্যাংশের হার তুলে ধরা হল-

 

ব্যাংকের নাম২০১৮ সালের লভ্যাংশ
ডাচ-বাংলা ব্যাংক১৫০% বোনাস
মার্কেন্টাইল ব্যাংক১৫% বোনাস
স্ট্যান্ডার্ড ব্যাংক১০% বোনাস
ইস্টার্ন ব্যাংক২০% নগদ ও ১০% বোনাস
উত্তরা ব্যাংক২০% নগদ ও ২% বোনাস
ব্যাংক এশিয়া৫% নগদ ও ৫% বোনাস

 

Facebook Comments Box
×

Posted ০২:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com