নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ৩৩৩ বার পঠিত
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০ বছর পূর্তি আজ।
দশম বর্ষপূর্তি উপলক্ষে আজ সকাল ৯টায় নারায়নগঞ্জের রুপগঞ্জে রাজউকের পূর্বাচল প্রজেক্টে পূর্বাচল ক্লাবে জাকজমক পূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করেছে কোম্পানিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)‘র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শরাফাত ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান সামির সেকান্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী ও বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের সেক্রেটারি জেনারেল এসএম নুরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রোটেক্টিভ লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কিশোর বিশ্বাস।
Posted ০৮:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন