নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১০ জানুয়ারি ২০২২ প্রিন্ট ৩০৯ বার পঠিত
অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে ডিএসই তদন্ত নোটিশ পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ৯ জানুযারি একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২৯ ডিসেম্বর ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫০ টাকা ১০ পয়সা। ৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৭৫ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ১২:০৫ অপরাহ্ণ | সোমবার, ১০ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন