নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ প্রিন্ট ২৬৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা য়ার, কোম্পানিটির শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। নোটিশের জবাবে কোম্পানিটি গত ১৯ জানুয়ারি জানিয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে কোনো কারণ জানা নেই তাদের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ৩০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫.৩০ টাকায়। আর ১৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর বেড়ে ২৩.৩০ টাকায় দাঁড়ায়। অর্থাৎ এই ১৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন