নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ প্রিন্ট ২৪৭ বার পঠিত
ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ । রাজধানীর মতিঝিলে রূপায়ন রেড ক্রিসেন্ট টাওয়ারে ৮৬-৮৭, ৮ হাজার ৬৯৫ বর্গফুট জায়গা কিনবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, যমুনা ব্যাংক রূপায়ন রেড ক্রিসেন্ট টাওয়ারে ৫টি কার পার্কিং জায়গা কিনবে। কোম্পানিটি এই জায়গা রূপায়ন হাউজিং স্টেট থেকে কিনবে। যমুনা ব্যাংকের এই জায়গা কিনতে রেজিস্ট্রেশেন ও অন্যান্য ব্যয় বাদে মোট ৪২ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হবে।
যমুনা ব্যাংক নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে জায়গা কিনতে পারবে।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন