নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১২ জানুয়ারি ২০২২ প্রিন্ট ২৭৬ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানটিকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বসুন্ধরা পেপারের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে গতকাল ১১ জানুযারি একিিট তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৩ টাকা ৩০ পয়সা। ১১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৬৮ টাকায় দাঁড়িয়েছে।
Posted ০১:০৯ অপরাহ্ণ | বুধবার, ১২ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন