|

Advertisement
×

বাংলাদেশকে ৯ হাজার কোটি টাকা ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক

শনিবার, ২০ জুন ২০২০   প্রিন্ট   ৬৬৮ বার পঠিত

বাংলাদেশকে ৯ হাজার কোটি টাকা ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক

করোনা মোকাবিলায় এবং ভালো কর্মসংস্থানের লক্ষ্যে তিনটি প্রকল্পে ১.০৫ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

আজ শনিবার (২০ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। এই ঋণের ফলে কমপক্ষে আড়াই লাখ তরুণের কর্মসংস্থান হবে আর বেসরকারি বিনিয়োগ ২ বিলিয়ন ডলার হবে। পাশাপাশি সরকারের প্রতিবছর ২০০ মিলিয়ন ডলার সাশ্রয় হবে।

এর মধ্যে, ৫০০ মিলিয়ন ডলার দেওয়া হবে বেসরকারি বিনিয়োগ ও ডিজিটাল উদ্যোক্তা তৈরি শীর্ষক প্রকল্পে।

এই বহুপাক্ষিক সংস্থার মতে, তাদের ৫০০ মিলিয়ন ডলার ঋণ থেকে মূলধন নিয়ে দেশের সফটওয়ার পার্ক আর ইপিজেডে ২ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ হবে, যা প্রায় দেড় লাখ কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি করবে।

আর এই কর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য অংশ হবে নারী, যার ৪০ শতাংশ সফটওয়ার পার্ক এবং ২০ শতাংশ ইপিজেডে হবে বলে ব্যাংকটি মনে করে।

এ ছাড়া, অর্থনীতি ও ডিজিটাল সরকার ব্যবস্থা আরও শক্তিশালী করা বিষয়ক প্রকল্পে ২৯৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১ লাখ কর্মসংস্থান সৃষ্টিসহ ১ লাখ তরুণকে আইটির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সরকারের ২০০ মিলিয়ন সাশ্রয়সহ অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলার রাজস্ব আয় হবে।

বিশ্বব্যাংক আজ এই দুটি প্রকল্প ঋণ ছাড়াও বাজেট সহায়তা হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে, যা সরকারকে কোভিড-১৯ এর ক্ষতি থেকে অর্থনীতিকে টেনে তুলতে কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com