|

Advertisement
×
এশিয়ান লাইফ ইন্স্যুরেন্স সামিট

বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নাসির উদ্দিন পাভেল

মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২   প্রিন্ট   ৫৩৯ বার পঠিত

বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নাসির উদ্দিন পাভেল

আগামীকাল বুধবার সিঙ্গাপুরে শুরু হচ্ছে ‘এশিয়ান লাইফ ইন্স্যুরেন্স সামিট’।

দেশটির ‘হোটেল আমারায়’ ২দিন ব্যাপি এ সম্মেলনে এই অঞ্চলের সবগুলো দেশের প্রতিনিধিরা অংশ গ্রহণ করবেন। আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার সম্মেলন শেষ হবে।

বাংলাদেশের পক্ষে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট ও মেঘনা লাইফের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পাভেল প্রতিনিধিত্ব করবেন।

এ সময়ে তিনি ইনোভেশন অব লাইফ প্রোডাক্ট ফর এশিয়া বা জীবন বীমার পণ্য উদ্ভাবন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।

ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা বিশেষজ্ঞরা অনুষ্ঠানে বক্তব্য দেবেন। এতে একদিকে বীমাখাতের সঙ্গে আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়বে। পাশাপাশি বীমা কোম্পানিগুলোর নতুন বিষয়ের উপর ধারণা পাবে। যা বাংলাদেশের বীমাখাতের বিকাশে সহায়ক হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com