Ad
x

বাংলাদেশ ব্যাংকের এডির লিখিত পরীক্ষা ১৮ ডিসেম্বর

রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৫০৭ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের এডির লিখিত পরীক্ষা ১৮ ডিসেম্বর

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী পরিচালক (এডি জেনারেল) পদের লিখিত পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস ও পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ০৭:২৮ অপরাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com