Ad
x

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আরিফুজ্জামান

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ৩১৫ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আরিফুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন। ১ ডিসেম্বর থেকে তাঁর এ পদোন্নতি কার্যকর করা হয়েছে।

এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে বৈদেশিক মুদ্রা বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন আরিফুজ্জামান। এর আগে তিনি একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

কর্মজীবনে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে বিএফআইইউ, অফসাইট সুপারভিশন বিভাগ, এসএমই বিভাগ, কৃষি ঋণ পরিদর্শন বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন আরিফুজ্জামান। দাপ্তরিক কাজে অংশ নিতে তিনি ভারত, সিঙ্গাপুর, জার্মানি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, ফিলিপাইন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

Facebook Comments Box

Posted ০৭:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com