নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৫ জুলাই ২০২৬ প্রিন্ট ১০ বার পঠিত
ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনের অংশ হিসেবে পূর্বাচল নিউ টাউনের নীলা মার্কেট পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান।
শনিবার (২৫ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে গভর্নর বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরে নিরাপদ, দ্রুত ও সহজ অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে এটি ব্যবহারের আহ্বান জানান।
এ সময় গভর্নর নিজেও বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে বাংলা কিউআরের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। তিনি বলেন, দৈনন্দিন কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট ব্যবহারের অভ্যাস গড়ে উঠলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং লেনদেন হবে আরও সহজ ও স্বচ্ছ।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এ ধরনের প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের আগ্রহ ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
Posted ০৫:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com