নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০২ নভেম্বর ২০২২ প্রিন্ট ৪৩৭ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত বোর্ড সভায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর ২০২২।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪ টাকা ৭২ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৭২ টাকা ৫২ পয়সা।
Posted ১২:১৭ অপরাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন