অনলাইন ডেস্ক
সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ২৬০ বার পঠিত
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের উপদেষ্টা আহসানুল ইসলাম টিটুকে শুভেচ্ছা জানিয়েছে অর্থনীতি বিষয়ক পত্রিকার প্রকাশক ও সম্পাদকদের সংগঠন ইকোনমিক মিডিয়া অ্যাসোসিয়েশন।
রোববার (১১ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি মোহাম্মাদ মুনীরুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটি সদস্য গোলাম ফারুক ও মোহাম্মদ শরিফুর রহমান ভূঁঞা এবং সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান।
আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মকবুল হোসেন।
Posted ০৮:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com