|

Advertisement
×

বিএটিবিসির ডিভিডেন্ড ঘোষণা

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৩২২ বার পঠিত

বিএটিবিসির ডিভিডেন্ড ঘোষণা

৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড । কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিলো।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ২০ টাকা ১৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৮ টাকা ১৩ পয়সায়।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ ২০২২।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com