নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪৯৪ বার পঠিত
গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে জানা যায়।
সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে বিএসআরএম লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৯০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭ টাকা ৮৮ পয়সা। ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৯ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৪ টাকা ৫ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
Posted ০৮:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com