নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ২৬০ বার পঠিত
বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেন। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে।
জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে মাত্র ৮৭টির দাম বেড়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৩ শতাংশ। এ সময়ে ডিএসইতে ২৮০টি তথা ৭৩ শতাংশ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে।আলোচিত সপ্তাহে ১৯টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।
গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৯৪ দশমিক ৫৯ পয়েন্ট কমেছে। আগের সপ্তাহে তা ৬২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৭ হাজার ৮৮ দশমিক ৫৫ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৬ হাজার ৯৯১ দশমিক ৩৬ পয়েন্টে নেমে এসেছে।
গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৩ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে। সূচকটি আগের সপ্তাহে ৫ দশমিক ১৫ পয়েন্ট কমেছিল।
গত সপ্তাহে বাজারে লেনদেনও কমেছে। এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক এক হাজার ১৯৩ কোটি ৪২ লাখ টাকায় নেমে এসেছে, যা আগের সপ্তাহেও ছিল এক হাজার ৩২৩ কোটি ৫৫ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ১৩০ কোটি ১৩ লাখ টাকা বা ৯ দশমিক ৮ শতাংশ।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন