নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ নভেম্বর ২০২৩ প্রিন্ট ৩০৫ বার পঠিত
বীমাশিল্পে অসামান্য অবদান রাখায় দেশের বীমা শিল্পের অন্যতম পথিকৃৎ প্রখ্যাত বীমাবিদ, ভাষাসৈনিক, লেখক ও সংগঠক মোহাম্মদ আজিজুস সামাদকে (এম এ সামাদ) মরনোত্তর সম্মাননা প্রদান করেছে দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বীমাবিদের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে রোববার (৫ নভেম্বর) কুলাউড়া জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে বিকেল সাড়ে পাঁচটায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজিআইসির চেয়ারম্যান তওহিদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুখ্য নিবাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিআইসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম।
অনুষ্ঠানে দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মাদ মুনীরুজ্জামান বিশিষ্ট এই বীমাবিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরনোত্তর সম্মাননা প্রদান করেন। সম্মাননা গ্রহণ করেন তাঁর পুত্র ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্তমান চেয়ারম্যান তওহিদ সামাদ।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন বিজিআইসির উপব্যবস্থাপনা পরিচালক কে এম মাসুম, উপব্যবস্থপনা পরিচালক এম এ আজিজ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি সাফিউল রশিদ চৌধুরী, সাংবাদিক চৌধুরী মো. আবু সাঈদ, কুলাউড়ার সাবেক কাউন্সিলর শামিম আহমেদ চৌধুরী, কুলাউড়ার সাবেক এমপি এম এম শাহীন।
উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এম এ সামাদ জীবনের পুরোটা সময় বীমাখাতে কাটিয়েছেন। কাজ করেছেন এ খাতের কল্যাণে। জীবনের শেষদিন পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। লাইফ ও নন-লাইফ উভয় সেক্টরে তাঁর ছিল উল্লেখযোগ্য বিচরণ। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা পরিচালক এম এ সামাদ বাংলদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ছিলেন। বীমা খাতের লিজেন্ড এম এ সামাদ বাংলা ও ইংরেজিতে বীমাখাতের সহায়ক পুস্তক রচনা করেছেন, যা দেশে-বিদেশে বিপুলভাবে সমাদৃত। তাকে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্পর্কিত টেকনিকেল এসিসটেন্স প্রোগ্রামে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে তালিকাভুক্ত করা হয়। এম এ সামাদ ১৯২৩ সালের ১ জানুয়ারি মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ২০০৫ সালের ১৭ অক্টোবর তিনি ইন্তেকাল করেন।
Posted ০৯:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন