|

Advertisement
×

বেক্সিমকোর শেয়ারে আইন ভঙ্গ, ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ১৯৩ বার পঠিত

বেক্সিমকোর শেয়ারে আইন ভঙ্গ, ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা অর্থদণ্ড করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিএসইসির ৯২৪ তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মারজানা রহমানকে ৩০ কোটি, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি এবং আব্দুর রউফকে ৩১ কোটি, ট্রেডনেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ, জুপিটার বিজনেস লিমিটেডকে ২২ কোটি ৫০ লাখ, এপোলো ট্রেডিং লিমিটেডকে ১৫ কোটি ১ লাখ, আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেডকে ৭০ কোটি এবং ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৫:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com