নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ২৩৪ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউয়ের পরিচালনা পর্ষদ এলপিজি সম্প্রসারণ ও খাদ্য ব্যবসার কোনো সিদ্ধান্ত নেয়নি। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে এ তথ্য জানায় কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, একটি অনলাইন সংবাদপত্র কোম্পানিটির ২০২০-২১ বার্ষিক প্রতিবেদনে চেয়ারম্যানের বক্তব্য উল্লেখ করে নতুন ব্যবসার তথ্যটি দিয়েছে। এ সম্পর্কে কোম্পানিটি জানায়, কথাটি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোম্পানির আকাঙ্খার কথা জানানো হয়েছে।
বর্তমানে এলপিজি সম্প্রসারণ এবং খাদ্য ব্যবসা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানায় কোম্পানিটির পর্ষদ।
Posted ০২:৩১ অপরাহ্ণ | রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন