|

Advertisement
×

ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স গেজেট নোটিফিকেশন সাময়িক স্থগিত

রবিবার, ২৩ জুলাই ২০২৩   প্রিন্ট   ৩২৯ বার পঠিত

ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স গেজেট নোটিফিকেশন সাময়িক স্থগিত

ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স চালুর গেজেট নোটিফিকেশন বা প্রজ্ঞাপন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন।

বৃহস্পতিবার (২০ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।

বিআইএর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি ‘ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স’ প্রবর্তনের বিষয়ে গেজেট নোটিফিকেশন জারির জন্য একটি পত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রেরণ করা হয়েছে, যা বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর নজরে আসে। তাৎক্ষনিকভাবে বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে ফোনে আলোচনা করা হয়েছে। ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স এর কতিপয় বিষয়ে সংশোধন করা প্রয়োজন বিধায় গেজেট নোটিফিকেশনটি সাময়িকভাবে স্থগিত করার জন্য তাদেরকে অনুরোধ করা হলে হলে তারা সদয় সম্মতি প্রদান করেছেন বলে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন জানিয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের কাছে এ চিঠির অনুলিপি পাঠিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com