রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্যাংক কর্মীদের ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা সুবিধা দেওয়ার সিদ্বান্ত

বুধবার, ২২ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৭০৬ বার পঠিত

ব্যাংক কর্মীদের ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা সুবিধা দেওয়ার সিদ্বান্ত

লকাডাউনের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য এই সুবিধা পাচ্ছেন ব্যাংকাররা। ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তা থেকে শুরু করে চতুর্থ শ্রেণির কর্মচারীরাও এই সুবিধার অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কর্মীদের ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা সুবিধা দেওয়ার সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) পরিচালনা পর্ষদ।
তথ্য অনুযায়ী, মহাব্যবস্থাপক (জিএম) ও তদুর্ধ্ব কর্মকর্তাদের জন্য ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমার ব্যবস্থা করা হয়েছে। উপ-মহাব্যবস্থাপক বা ডিজিএমগণ পাবেন ৮ লাখ ৫০ হাজার টাকা। সহকারী মহাব্যবস্থাপকদের জন্য ব্যবস্থা করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকার স্বাস্থ্যবীমা। এছাড়া মুখ্য কর্মকর্তা, ঊর্ধ্বতন কমকর্তা (সুপারভাইজার, উপসহকারী প্রকৌশলী, নিম্নমান সহকারী ও সমমানের তৃতীয় শ্রেণির কর্মচারী) ও পিয়ন, চৌকিদার ও সমমানের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য যথাক্রমে ৬ লাখ ৫০ হাজার, ৬ লাখ, ৫ লাখ ৫০ হাজার ও ৫ লাখ টাকার বীমার ব্যবস্থা করেছে কৃষি ব্যাংক।

উল্লেখ, মহামারি করোনা ভাইরাসের মধ্যেও নিজের জীবন এবং পরিবারকে ঝুঁকিতে রেখে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ স্বাস্থ্যবীমা সুবিধা এবং বিশেষ অনুদান দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও যেসব ব্যাংক কর্মকর্তা কর্মচারী নিয়মিত দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে পদমর্যাদার ভিত্তিতে তাদেরকে ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা নিশ্চিত করতে হবে। আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সেই অর্থ পরিশোধ করবে ব্যাংক। পাশাপাশি তার সার্বিক চিকিৎসার ব্যয় বহন করতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে।

সাধারণ ছুটির সময় দায়িত্ব পালনের কারণে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে দুর্ভাগ্যজনকভাবে কোনো ব্যাংক কর্মকর্তা কর্মচারীর মৃত্যু ঘটলে বিশেষ স্বাস্থ্যবীমার জন্য নির্ধারিত অঙ্কের পাঁচগুণ বিশেষ অনুদান হিসেবে তার পরিবারকে প্রদান করতে হবে। এক্ষেত্রে ব্যাংক তার অন্য কোনো দায়-দেনার সঙ্গে বিশেষ অনুদান সমন্বয় করতে পারবে না। এছাড়াও ব্যাংকের বিদ্যমান নীতিমালার আওতায় অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা যথানিয়মে প্রদান করতে হবে। সাধারণ ছুটিকালীন কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সময় কিংবা দায়িত্ব পালনের সময় অন্য যেকোনো দুর্ঘটনার শিকার হলে তার চিকিৎসার প্রকৃত ব্যয় বহন করবে সংশ্লিষ্ট ব্যাংক।

এই নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির তারিখ থেকে কার্যকর হবে এবং সাধারণ ছুটির শেষ হওয়ার পরবর্তী এক মাস পর্যন্ত কভিড-১৯ দ্বারা আক্রান্তদের বিশেষ স্বাস্থ্যবীমা কার্যকর থাকবে।

 

Facebook Comments Box

Posted ০১:০৮ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com