|

Advertisement
×

ব্যাপক দরপতনে লেনদেন কমেছে

বুধবার, ১২ জুন ২০২৪   প্রিন্ট   ৩২৭ বার পঠিত

ব্যাপক দরপতনে লেনদেন কমেছে

আজ ১২ জুন ব্যাপক দরপতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজার। এদিন লেনদেনের শুরুটা ভালো হলেও শেষটা ইতিবাচক ছিলনা। সেল প্রেসারের কবলে পরে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৩.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩.১৯ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০০.৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮১২.১৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১ টির, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪০.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৯ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ৯৭৪ টি শেয়ার ১ লাখ ১০৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১১ জুন ডিএসইতে ১০ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার ৭০১ টি শেয়ার ১ লাখ ১ হাজার ৯৭৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮০ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ১৬.৬৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৫৫৩.৭১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।

আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২৯ লাখ ৯১ হাজার ১৬ টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com