অনলাইন ডেস্ক
রবিবার, ০৪ আগস্ট ২০২৪ প্রিন্ট ২৪৭ বার পঠিত
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬১ কোটি ৯৩ লাখ ২ হাজার হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ব্রাক ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি, তমিজউদ্দিন টেক্সটাইল, সেন্ট্রাল ইন্সুরেন্স এবং গ্রামীণফোন লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫৮ কোটি ১৮ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রাক ব্যাংকের। এদিন ব্যাংকটির ৩০ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল টি কোম্পানির ২০ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ইন্সুরেন্সের ২ কোটি ৩৬ লাখ ৪০ হাজার এবং গ্রামীণফোন লিমিটেডের ২ লাখ ১২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৭:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন