|

Advertisement
×

ব্লক মার্কেটে প্রায় ২৪ কোটি টাকার লেনদেন

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ১১৩৩ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ২৩ কোম্পানির প্রায় ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতী ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স,ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ড্রাগন সোয়েটার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফাইন ফুডস, গ্রামীণফোন, আইএফআইসি, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, মালেক স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, রূপালী ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, এসএস স্টিল ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানির ৩৬ লাখ ৯৮ হাজার ১৭৭টি শেয়ার ৩৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৪ কোটি ২৮ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৮৯ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৮৫ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৪৭ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৫ লাখ ২ হাজার টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩ লাখ ৯০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৫৩ লাখ ৪ হাজার টাকার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৫ লাখ ৪০ হাজার টাকার, ফাইন ফুডসের ১১ লাখ ৫৯ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৮ লাখ ৫৮ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৯ লাখ ১০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৪২ লাখ টাকার, মিরাকলের ৫ লাখ ২২ হাজার টাকার, মিউচুয়াল ট্রাসট ব্যাংকের ৬ লাখ টাকার, এনসিসি ব্যাংকের ৫৯ লাখ ৪০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২০ লাখ ২৫ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৯৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ১১ লাখ ৮৮ হাজার টাকার, এসএস স্টিলির ১৫ লাখ ৭০ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৫৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com