অনলাইন ডেস্ক
বুধবার, ১৯ জুন ২০২৪ প্রিন্ট ২৬৭ বার পঠিত
আজ ১৯ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২ কোম্পানির মোট ১৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো- প্রগতি লাইফ ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, শমরিতা হসপিটাল, স্কায়ার ফার্মা এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
আজ এই ৫ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্স। এদিন কোম্পানিটির ২ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দেশ জেনারেল ইন্সুরেন্সের ১ কোটি ৯৫ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৭২ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে শমরিতা হসপিটাল।
অন্য দুইটি কোম্পানির মধ্যে- স্কায়ার ফার্মার ১ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১ কোটি ৫৩ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন