|

Advertisement
×

ব্লক মার্কেটে ১১৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

সোমবার, ১১ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ১৭৫ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১১ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ১১৭ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- ইউনাইটেড ইন্সুরেন্স, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড ফাইন্যান্স, বিচ হ্যাচারি এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১০ কোটি ৪৭ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৮৪ কোটি ১০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকো ফার্মার ১৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৬ লাখ ২৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ১ কোটি ৯৯ লাখ ২৪ হাজার টাকা এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৫:০৪ অপরাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com