অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ প্রিন্ট ১৯৯ বার পঠিত
আজ ২৬ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির মোট ২৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার, ফাইন ফুডস, বিচ হ্যাচারি এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৬ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। এদিন ব্যাংকটির ৭ কোটি ১৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লিগ্যাসি ফুটওয়্যারের ২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৩৪ লাখ ২১ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ১ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকা এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১ কোটি ৪৩ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com