|

Advertisement
×

ব্লক মার্কেটে ৫ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন

বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৩৪১ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ০১ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো, বিচ হ্যাচারি এবং বিডি থাই অ্যালুমিনিয়াম।

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬২.৪৭ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৫ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৫ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ৩ কোটি ৩ লাখ ৪ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকোর।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ২ কোম্পানির মধ্যে-বিচ হ্যাচারির ২ কোটি ৮ লাখ ৬৩ হাজার টাকা এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ১ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৪১ কোম্পানির ৪৮ লাখ ৮৫ হাজার ৮৫৪টি শেয়ার ৭৭বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ৩০ কোটি ১০ লাখ ৮ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৪০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইলের ৯৬ লাখ ৫৯ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৬৭ লাখ ৫০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ২৯ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৫৭ লাখ টাকা, সি পার্ল হোটেলের ৫৩ লাখ ৪৮ হাজার টাকা, ইনটেক অনলাইনের ৫০ লাখ ৪২ হাজার টাকা, খান ব্রাদার্সের ৫০ লাখ ২ হাজার টাকা এবং রিলায়েন্স ওয়ানের ৪১ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com