|

Advertisement
×

ব্লক মার্কেটে ৭ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪   প্রিন্ট   ৪২১ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ০৭ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭ কোম্পানির সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ন্যাশানাল টি কোম্পানি, সোনালী পেপার, গ্রামীণ ফোন, ফাইন ফুডস, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আশুগঞ্জ পাওয়ার এবং ইসলামিক ফাইন্যান্স।

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৮১.৪২ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া ৮ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল টি শোম্পানির।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৩৫ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সোনালী পেপারের ৪ কোটি ৩১ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ৩ কোটি ৮১ লাখ টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৫ কোম্পানির মধ্যে- ফাইন ফুডসের ২ কোটি ৪ লাখ ১ হাজার টাকা, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮০ লাখ টাকা, আশুগঞ্জ পাওয়ারের ১ কোটি ২৪ লাখ টাকা এবং ইসলামিক ফাইন্যান্সের ১ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৪৯ কোম্পানির ৬৪ লাখ ৩৪ হাজার ১৪৭টি শেয়ার ৮০বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ৬৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৫০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- লিন্ডে বিডির ৯৮ লাখ ৫৯ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯৩ লাখ ৫০ হাজার টাকা, কর্নফুলী ইন্স্যুরেন্সের ৮৫ লাখ ৩০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৮৪ লাখ ৭৬ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ৮৩ লাখ ৮২ হাজার টাকা, ইজেনারেশনের ৭৮ লাখ ৯৭ হাজার টাকা, রবি আজিয়েটার ৭৩ লাখ ৫ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬১ লাখ ৬০ হাজার টাকা, আরডি ফুডের ৬১ লাখ ৫৩ হাজার টাকা, নাভানা ফার্মার ৬০ লাখ ৯০ হাজার টাকা এবং রেনেটার ৫৩ লাখ ২৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com