|

Advertisement
×

ব্লক মার্কেটে ৮ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন

রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৫৩ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ২৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ডেল্টা ব্র্যাক হাউজিং, গ্রামীণ ফোন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, ফাইন ফুডস, বিএসআরএম লিমিটেড এবং আনলিমা ইয়ার্ন।

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৮২.০২ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৮কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ গ্রামীণ ফোনের ৭ কোটি ২৬ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ৫ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৫ কোম্পানির মধ্যে- বিচ হ্যাচারির ৩ কোটি ৩৭ লাখ ৭২ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৭৮ লাখ ৩৮ হাজার টাকা, ফাইন ফুডসের ১ কোটি ৮৫ লাখ ৬২ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ১ কোটি ৩৫ লাখ টাকা এবং আনলিমা ইয়ার্নের ১ কোটি ৩১ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৩৫৭ কোম্পানির ৬২ লাখ ৫৮ হাজার ৪৬৫টি শেয়ার ১০৭বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ৩৮ কোটি ৮৯ লাখ ২৭ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৩০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- শাহজীবাজার পাওয়ার কোম্পানির ৮০ লাখ ৬৯ হাজার টাকা, রবি আজিয়েটার ৮০ লাখ ৩০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৭৮ লাখ ৫০ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ৭৬ লাখ ৬৬ হাজার টাকা, এমবি ফার্মার ৬৭ লাখ ৬৮ হাজার টাকা, বেক্সিমকোর ৫৩ লাখ ৬১ হাজার টাকা, এমারেল্ড অয়েলের ৩৪ লাখ ৫৫ হাজার টাকা এবং বাটা সু কোম্পানির ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com