নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০২ আগস্ট ২০২১ প্রিন্ট ৪৬৬ বার পঠিত
তৃতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২১) এ ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৭৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ০৯ পয়সা।
এদিকে, তিন প্রান্তিকে তথা (অক্টোবর,২০-জুন,২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ১ টাকা ৩৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৮৭ পয়সা।
Posted ০১:০৯ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন