|

Advertisement
×

মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ২২ এপ্রিল

সোমবার, ১৯ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫৪৭ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ২২ এপ্রিল

আগামী ২২ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বোর্ড সভা। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার ২০০ কোটি টাকা এবং ৯৮৪ কোটি এক লাখ ৬০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ১০৯ কোটি ৯৫ লাখ টাকা। এ কোম্পানির ৯৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ২১৭টি শেয়ারের মধ্যে ৩৭.৭১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২২.৮৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪.০৮ শতাংশ বিদেশি এবং ৩৫.৩২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com